Sylhet Today 24 PRINT

শুক্রবার থেকে শাবিতে তিন দিনব্যাপি জাতীয় আলোকচিত্র প্রদর্শনী

শাবি প্রতিনিধি |  ১০ ফেব্রুয়ারী, ২০১৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিন ব্যাপি জাতীয় আলোক চিত্র প্রদর্শনী। ‘মানবতার জন্য আলোকচিত্রবিদ্যা’ এ স্লোগনকে সামনে রেখে দু’দশক পূর্তি উপলক্ষে ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি এসোসিয়েশন (সুপা)’ এ আলোকচিত্র প্রদশনীর আয়োজন করছে। প্রদর্শনীর শেষ হবে ১৪ ফেব্রুয়ারী রাত ৮টায়।

বুধবার দুপুর ১টায় শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানান সংগঠনটির সহ-সভাপতি তায়েবুর রশীদ চৌধুরী ও সাধারণ সম্পাদক অভি আশরাফুল ।
 
লিখিত বক্তব্যে তারা জানান, শুক্রবার (১২ জানুয়ারি) বিকাল ৩টায় একাডেমিক ভবন ‘ডি’তে প্রদর্শনীর উদ্বোধন রবেন শাবি উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়া। প্রদর্শনীতে একক ক্যাটাগরীতে ৫৫টি এবং মোবাইল ক্যাটাগরীতে ১৮টি আলোকচিত্র স্থান পাবে।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬জুন যাত্রা শরু হয় সুপা’র। যাত্রার পর থেকে ছবির মাধ্যমে শাবিপ্রবিকে তুলে ধরার জন্য কাজ করে যাচ্ছে সংগঠনটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.