Sylhet Today 24 PRINT

শাবিপ্রবির ‘কিন’ এর উদ্যোগে ৫০০ শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

শাবিপ্রবি প্রতিনিধি  |  ১৪ জানুয়ারী, ২০২৬

আত্মার উষ্ণতায় প্রস্ফূটিত হোক অমোঘ মানবতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেচ্ছাসেবী সংগঠন ‘কিন’ এর উদ্যোগে সিলেটের লালাখাল ও গঙ্গা জুন চা বাগান এলাকায় ২য় ধাপে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির আওতায় প্রায় ১৫০ জন শিশুসহ মোট প্রায় ৫০০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বুধবার (১৪ জানুয়ারি) দিনব্যাপী এ কার্যক্রম চালানো হয়েছে বলে জানান সংগঠনের সদস্যরা।

এ বিষয়ে কিন এর সভাপতি আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘সমাজের অসহায় ও অবহেলিত মানুষের দুঃখ-কষ্ট লাঘবই এই কার্যক্রমের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।’

উল্লেখ্য, কিন একটি স্বেচ্ছাসেবী সংগঠন যা মোট পাঁচটি উইং নিয়ে কাজ করে। এর মধ্যে শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কার্যক্রম একটি গুরুত্বপূর্ণ মানবিক উদ্যোগ, যার মাধ্যমে প্রতি বছর শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.