Sylhet Today 24 PRINT

মঙ্গলবারে শাকসু নির্বাচন, প্রচারণার সময় বাড়ল ১২ ঘণ্টা

নিজস্ব প্রতিবেদক |  ১৮ জানুয়ারী, ২০২৬

ছবি: সংগৃহীত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণার সময় ১২ ঘণ্টা বাড়ানো হয়েছে। আজ রোববার সকাল ১০ টার দিকে শাকসুর প্রধান নির্বাচন কমিশনার আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অথাৎ রাত ৯টা পর্যন্ত প্রচারণার সময় বাড়ানো হলো। আগামী ২০ জানুয়ারি সকাল ৯টা থেকে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ জানুয়ারি বাংলাদেশ নির্বাচন কমিশন দেশের সব নির্বাচনের ওপর স্থগিতাদেশ দেওয়ায় শাকসু নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের প্রচারণায় বিঘ্ন ঘটে। পরে ১৫ জানুয়ারি নির্বাচন কমিশন শাকসু নির্বাচন ২০ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠানের অনুমতি দেয়। প্রার্থীদের প্রচারণার সুবিধার্থে শাকসু নির্বাচনের প্রচারণার শেষ সময় ১৮ জানুয়ারি রাত ৯টা পর্যন্ত বাড়ানো হলো।

যদিও নির্বাচনের আচরণবিধি অনুযায়ী, ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে প্রচারণার সময় শেষ হওয়ার কথা। সে হিসাবে গতকাল শনিবার রাত ১০টায় প্রচারণার সময় শেষ হয়। তবে কয়েকজন প্রার্থী সময় বাড়ানোর জন্য আবেদনের পরিপ্রেক্ষিতে সময় বাড়ানো হয়েছে। ফলে আজ সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রচারণা করার সুযোগ পাবেন প্রার্থীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.