Sylhet Today 24 PRINT

শাবিপ্রবি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক  |  ২১ জানুয়ারী, ২০২৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

দুইটি ইউনিটের ৫টি সাব-ইউনিটে মোট ৪০ হাজার ৩৯০ জন শিক্ষার্থী মেধাতালিকায় স্থান পেয়েছেন।

শাবিপ্রবির ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক মোহাম্মদ সেলিম এসকল তথ্য নিশ্চিত করেছেন।

তার দেয়া তথ্যমতে, এ-১ ইউনিটে ৪২ হাজার ৬০০ জন পরীক্ষার্থীর মধ্যে মেধাতালিকায় স্থান পেয়েছেন ২৯ হাজার ৭৩৭ জন। এই ইউনিটে সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৯৬ দশমিক ৬ শতাংশ এবং সর্বনিম্ন নম্বর ৪০ শতাংশ।

এ-২ ইউনিটে পরীক্ষায় অংশ নেন ৯২৪ জন। এর মধ্যে মেধাতালিকায় স্থান পেয়েছেন ১৭৮ জন।

বি ইউনিট বিজ্ঞান শাখায় ৮ হাজার ৫৫৩ জন জন পরীক্ষার্থীর মধ্যে মেধাতালিকায় স্থান পেয়েছেন ৪ হাজার ৯৩৮ জন। এ ইউনিটে সর্বোচ্চ নম্বর ৭৯ দশমিক ৬ শতাংশ এবং সর্বনিম্ন ৪০ শতাংশ।

বি ইউনিটের মানবিক শাখায় ভর্তি পরীক্ষায় অংশ নেন ৭ হাজার ৯৩১ জন এবং মেধাতালিকায় স্থান পেয়েছেন ৪ হাজার ৬২৮ জন। এখানে সর্বোচ্চ নম্বর ৮২ শতাংশ এবং সর্বনিম্ন ৪০ শতাংশ।

এছাড়া বি ইউনিটের বাণিজ্য শাখায় ১ হাজার ৭৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে মেধাতালিকায় স্থান পেয়েছেন ৯০৯ জন। এ শাখায় সর্বোচ্চ নম্বর ৭৮ দশমিক ৪ শতাংশ এবং সর্বনিম্ন ৪০ দশমিক ০২ শতাংশ।

তিনি জানান, এ-১ এ সর্বোচ্চ মার্কধারী নাকিব মোকাররিম এবং এ-২ এ প্লাবন দাস। বি ইউনিটের বিজ্ঞানে জারিন সোবহা আলম, মানবিকে ফারহান সাঈদ কল্প এবং বাণিজ্যে পার্থিব রায়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি কার্যক্রমের তারিখ একাডেমিক কাউন্সিলের সভায় চূড়ান্ত করা হবে। আগামী ২৮ জানুয়ারি ২০২৬ তারিখে এ বিষয়ে সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.