নিজস্ব প্রতিবেদক | ২২ জানুয়ারী, ২০২৬
সিলেট আলিয়া মাদ্রাসা মাদ্রাসা মাঠে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভায় অংশ নেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ উপাচার্য ও রেজিস্টার। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ফেলে একটি দলের নির্বাচনী জনসভায় তাদের অংশ নেওয়ায় সমালোচনা করছেন অনেকেই।।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেটের চৌহাট্টায় সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে এ জনসসভা অনুষ্ঠিত হয়। সিলেট ও সুনামগঞ্জ বিএনপির আয়োজিত নির্বাচনী জনসভায় শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দীন চৌধুরী এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিমকে উপস্থিত থাকতে দেখা যায়।
ফেসবুকে ছড়েয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, সমাবেশের মঞ্চের সামনের বাঁশ টপকে পেরোচ্ছেন উপাচার্য ও উপ-উপাচার্য। বাঁশ টপকে তারা সমাবেশের সামনে দিকের আসনে পাশপাশি বসেন।
এসময় একটি অনলাইন গণমাধ্যমের সাথে আলাপকালে উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দীন চৌধুরী বলেন, আমরা আশা করবো তারেক রহমান বাংলাদেশকে একটি অর্থনৈতিভাবে উন্নত দেশে পরিণত করবেন।
উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম বলেন, তারেক রহমানের কাছে পুরো জাতিরই অনেক প্রত্যাশা। আমাদেরও অনেক প্রত্যাশা রয়েছে।
সমাবেশে যোগ দেওয়া প্রসঙ্গে উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম বলেন, ‘এর আগেও আমাকে বহু প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। আর বিশ্ববিদ্যালয়ের আইনও আমি পড়েছি। আমরা সেখানে নির্বাচনী প্রচারণায় যাইনি। আমরা গিয়েছি শ্রোতা হিসেবে।’