Sylhet Today 24 PRINT

শাবিতে ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সিলেটটুডে ডেস্ক |  ১৩ ফেব্রুয়ারী, ২০১৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয় প্রতিষ্ঠা বার্ষিকী।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু হয়।

শোভা যাত্রাটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবন থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আইআইসিটি ভবনে এসে সমাবেশে মিলিত হয়।

পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া।

এ সময় উপস্থিত ছিলেন শাবিপ্রবি’র ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক রাশেদ তালুকদার, প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, অধ্যাপক আখতারুল ইসলাম চৌধুরী, অধ্যাপক নারায়ন সাহা, ড. এস এম হাসান জাকিরুল ইসলাম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.