Sylhet Today 24 PRINT

মুরারিচাঁদ কলেজে একুশের শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক |  ২১ ফেব্রুয়ারী, ২০২৬

ছবি: সিলেটটুডে

একুশ বাঙালির প্রেরণার উৎস। বিশ্বের বুকে বাঙালিই একমাত্র জাতি, যারা মায়ের ভাষার অধিকার আদায়ে প্রাণ দিয়েছে। একুশের চেতনায় এসেছে স্বাধীন বাংলাদেশ। ভাষা আন্দোলনের পথ বেয়ে আমাদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা। আজ একুশে ফেব্রুয়ারি শুধু বাঙ্গালীর নয়,আন্তর্জাতিকভাবে স্বীকৃত মাতৃভাষা দিবস।

আজ মহান অমর ২১ শে ফেব্রুয়ারি সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে মুরারিচাঁদ কলেজ কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সিলেটের এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারিচাঁদ কলেজের অন্যতম সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন 'মুরারিচাঁদ কবিতা পরিষদ', 'মোহনা সাংস্কৃতিক সংগঠন, 'থিয়েটার মুরারিচাঁদ, বিএনসিসি, রোভার স্কাউটসহ কলেজের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহন ও উদ্যোগী ভূমিকায় মহান অমর ২১ শে ফেব্রুয়ারির পুষ্পস্তবক অর্পণ করা হয় ।

শনিবার। সকাল ৯.৩০ মিনিটে কলেজের অধ্যক্ষ কার্যালয় থেকে প্রভাতফেরি শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মোঃ আকমল হোসেন ও বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও সংগঠনসমূহ।

ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন প্রফেসর মোঃ আকমল হোসেন। এ সময় অমর একুশের কালজয়ী গান 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' সুর মেলানো হয়।

এদিকে, মুরারিচাঁদ কবিতা পরিষদ'র পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন মুরারিচাঁদ কবিতা পরিষদের উপদেষ্টা ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষক প্রফেসর সুনীল ইন্দু অধিকারী, অঘ্রাতা সৌরভ। মুরারিচাঁদ কবিতা পরিষদের সিনিয়র কার্যনির্বাহী সদস্য আহমদ হাসান মান্না, সিজান শেখ, অর্থ সম্পাদক জীবন দাস পার্থ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইউসুফ আল আজাদ, আবৃত্তি ও কর্মশালা বিষয়ক সম্পাদক স্মিতা নাগ, দপ্তর সম্পাদক পাহেল মিয়া, সদস্য সজিব সূত্রধরসহ কবিতা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ। সকাল থেকে একে একে মুরারিচাঁদ কলেজের বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.