Sylhet Today 24 PRINT

পদত্যাগপত্র জমা দিলেন ঢাবি উপাচার্য ড. নিয়াজ আহমদ খান

সিলেটুডে ডেস্ক |  ২২ ফেব্রুয়ারী, ২০২৬

ছবি: সংগৃহীত

আনুষ্ঠানিকভাবে শিক্ষামন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কাছে এ পদত্যাগপত্র হস্তান্তর করা হলেও মন্ত্রণালয় থেকে এই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর বাকি প্রক্রিয়া সম্পন্ন হবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উপাচার্য ব্যক্তিগত ও প্রশাসনিক কারণ উল্লেখ করে এ পদত্যাগের সিদ্ধান্ত নেন। নিয়ম অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করা হবে জানান শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।


এর আগে, ত্রয়োদশ জাতিয় সংসদ নির্বাচনের আগে সংবাদ সম্মেলন করে ঢাবি উপাচার্য বলেছিলেন, আপৎকালীন পরিস্থিতি দূর হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের সার্বিক একটি ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। আমি এখন মনে করছি, দায়িত্ব পালনের পর্বে আমরা একটা ভালো পর্যায়ে এসেছি এবং আমি সরে দাঁড়াতে চাই।

তিনি আরও উল্লেখ করেছিলেন যে, রাজনৈতিক সরকার যেন তাদের পছন্দমতো প্রশাসন সাজাতে পারে, সেজন্যই তিনি পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.