Sylhet Today 24 PRINT

শাবির প্রক্টরকে অব্যাহতি

সিলেটটুডে ডেস্ক |  ১৪ ফেব্রুয়ারী, ২০১৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

রোববার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় জনসংযোগ অধিদফতর সূত্রে এ তথ্য জানা যায়। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরীকে তার নিজ আবেদনের পরিপ্রেক্ষিতে অব্যাহতি দেয়া হয়েছে

সম্প্রতি সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘লিডিং ইউনিভার্সিটিতে’ উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী। ফলে সেখানে যোগ দেওয়ায় এবং তার আবেদনের প্রেক্ষিতে অব্যাহতি পেলেন কামরুজ্জামান চৌধুরী।

এ বিষয়ে অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী বলেন, লিডিং ইউনিভার্সিটির উপাচার্য পদে যোগদানের ফলে এবং কাজের চাপ বেড়ে যাওয়ায় তিনি সরে দাঁড়ান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.