Sylhet Today 24 PRINT

১৫ ও ১৬ ফেব্রুয়ারি শাবিতে ‘জালালের গল্প’

শাবি প্রতিনিধি |  ১৪ ফেব্রুয়ারী, ২০১৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবু শাহেদ ইমন পরিচালিত ও ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত জালালের গল্প ছবিটি আগামী ১৫ ও ১৬ ফেব্রুয়ারি প্রদর্শিত হবে। বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র বিষয় সংগঠন ‘চোখ ফিল্ম সোসাইটি’ দু’দিন ব্যাপি এ প্রদর্শনীর আয়োজন করেছে।

চোখ ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক শেখ আজমির হোসাইন বলেন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে প্রতিদিন বিকাল ৩টা, ৫টা এবং সন্ধ্যায় ছবিটি প্রদর্শন করা হবে। ইতিমধ্যে ক্যাম্পাসের অর্জুনতলায় অস্থায়ী টিকেট বুথ স্থাপন করা হয়েছে। তাছাড়া প্রদর্শনীর পূর্বে হল কাউন্টারেও টিকেট পাওয়া যাবে।

চোখ ফিল্ম সোসাইটির সভাপতি দীপঙ্কর কপিল দে জানান, 'জালালের গল্প' চলচ্চিত্রটি জালালের তিন বছর বয়সের গল্প নিয়ে নির্মিত হয়েছে। মূলত এই তিন বছরে বাংলাদেশের তিন ধরনের সামাজিক পরিস্থিতি ও পারিপার্শ্বিকতার গল্প এতে উঠে এসেছে। তিনি ভালোই দর্শক সমাগমের আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, জালালের গল্প ছবিটি ২০১৫ সালের ৪ সেপ্টেম্বর মুক্তি পায়। সম্প্রতি ভারতের কেরালায় অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘জালালের গল্প’-এর জন্য সেরা নবাগত পরিচালক হিসেবে পুরস্কার জিতে নিয়েছেন আবু শাহেদ ইমন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.