Sylhet Today 24 PRINT

জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ: এসআইইউ\'র শিক্ষক হুমায়ুন কবীরকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক |  ২৯ এপ্রিল, ২০২৬

নানা অভিযোগের পর অবশেষে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এসআইআউ)-এর আইন বিভাগের বিতর্কিত শিক্ষক হুমায়ুন কবীরকে চাকুরীচ্যুত করা হয়েছে।

মঙ্গলবার ২৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক পত্রে 'বিশ্ববিদ্যালয়ের সার্বিক স্বার্থ এবং সুনাম অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে' তাকে সহকারী অধ্যাপকের পদ থেকে স্থায়ী অব্যাহতি প্রদান করা হয়।

সিলেটের আদালতে এক মামলায় প্রকৃত আসামির বদলে জালিয়াতি করে নিরীহ এক ব্যক্তিকে জেলা খাটানোর ঘটনায় হুমায়ুন কবিরের নাম উঠে আসে। এনিয়ে সম্প্রতি একটি টেলিভিশনে সংবাদ প্রকাশের পর আলোচনায় আসেন এই আইনজীবী ও শিক্ষক। এরপরই তার বিরুদ্ধে ব্যবস্থা নিলো সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়,এর আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এবং বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কর্তৃক গঠিত তদন্ত কমিটি হুমায়ুন কবীরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যাবহার করে অর্থ আত্মসাৎ, বিভিন্ন পদ পদবী দখল, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগকে জিম্মি করে অবৈধ সুবিধা আদায়, বিধি বর্হিভুতভাবে আইন পেশা চালিয়ে যাওয়াসহ বিভিন্ন অভিযোগে শাস্তির সুপারিশ করে।

হুমায়ুন কবীরকে অব্যাহতি প্রদানের তথ্য নিশ্চিত করে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর আশরাফুল আলম বলেন, ইউজিসি তদন্ত করে তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের প্রমাণ পায়। তিনি ব্শ্বিবিদালয়ের চাকরিবিধি লঙ্ঘন করে আদালতে নিয়মিত প্র্যাকটিস করতেন। এরপক নানা অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির সুপারিশে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট তাকে অবাহতি প্রদান করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.