Sylhet Today 24 PRINT

জবি ও ঢাকা কলেজের পর এবার ঢাকা আলিয়া মাদ্রাসায় সংঘর্ষে জড়াল ছাত্রদল-শিবির

সিলেটটুডে ডেস্ক |  ০৪ আগস্ট, ২০২৬

ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের সঙ্গে কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টার দিকে মাদ্রাসা এলাকার ন্যাশনাল মেডিকেলের সামনে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে পুলিশ।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হলের সিট দখলকে কেন্দ্র করে এ সংর্ষের সূত্রপাত।

জানা গেছে, সকাল থেকেই মাদ্রাসার ছাত্রদল ও শিবিরের নেতা-কর্মীদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। একপর্যায়ে দুপুরের পর পরই পুলিশের উপস্থিতিতেই দুই ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়ায়। এ সময় দুই পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করে।

ছাত্রশিবিরের নেতা-কর্মীদের অভিযোগ, হলের সিট অবৈধভাবে দখলের প্রতিবাদে তাদের ওপর হামলা চালিয়েছে ছাত্রদল।

অন্যদিকে ছাত্রদলের নেতা-কর্মীদের দাবি, ছাত্রশিবির সারাদেশেই এমন ঝামেলা করছে।

এর আগে, আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও ঢাকা কলেজেও সংঘর্ষে জড়ায় ছাত্রদল ও শিবিরের নেতা-কর্মীরা। সকালে জবির কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতেও সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয়েছেন জকসুর ভিপি, জিএস, এজিএস এবং জবি ছাত্রশক্তির সভাপতি শাহিন মিয়া, সেক্রেটারি ফেরদৌস শেখ, জবি ছাত্র ফ্রন্টের ইভান তাহসিভসহ অনেকে।ঢাকা কলেজের সংঘর্ষে শিবিরের অন্তত ২০ জন ও ছাত্রদলের ৭ নেতা-কর্মী আহত হয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.