শাবিপ্রবি প্রতিনিধি | ০৩ সেপ্টেম্বর, ২০২৬
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক(সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ২৬ ও ২৭ জানুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমেদ চৌধুরী।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত কমিটির সভায় বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ভর্তি পরীক্ষার এই তারিখ নির্ধারণ করা হয়।
ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি, আবেদন প্রক্রিয়া, যোগ্যতা এবং ইউনিটভিত্তিক বিস্তারিত তথ্য পরবর্তীতে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।