Sylhet Today 24 PRINT

এমসি কলেজ বাংলা বিভাগ অ্যালামনাইর সভা শনিবার

সিলেটটুডে ডেস্ক |  ১৮ সেপ্টেম্বর, ২০২৬

সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ বাংলা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভা আগামীকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

এমসি কলেজের এম সাইফুর রহমান ভবনের মনোবিজ্ঞান বিভাগে সকাল ১১টায় অনুষ্ঠান শুরু হবে।

সভায় খসড়া গঠনতন্ত্র উপস্থাপন, পর্যালোচনা ও অনুমোদন হবে। এ ছাড়া পুনর্মিলনী প্রসঙ্গে আলোচনা হবে।

অ্যালামনাইর আহবায়ক মোহাম্মদ বিলাল উদ্দিন ও সদস্য সচিব মো. আব্দুল জলিল সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.