Sylhet Today 24 PRINT

শাবিতে মিউজিক্যাল সংগঠন রিমের কমিটি ঘোষণা

ডেস্ক রিপোর্ট |  ০১ মার্চ, ২০১৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মিউজিক্যাল সংগঠন রিমের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

রিমের সভাপতি নির্বাচিত হয়েছেন তৌহিদ জামাল অমি (নৃবিজ্ঞান) ও সাধারণ সম্পাদক হয়েছেন আসিফ হালিম দ্বীপন (আইপিই)।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ডি-তে ৪৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন রিমের সদ্য বিদায়ী সভাপতি এস এম ইমরান এবং সাধারণ সম্পাদক জনিক ত্রিপুরা।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে আনোয়ার সাদাত মিরাজ, জয়নুল আবেদিন, ওয়ালিউল্লাহ সরকার এবং খন্দকার রাকিবুল হাসান, সহ-সম্পাদক পদে মোহাইমিন রাফিদ খন্দকার, সাজিদ-উল-হাসান সজিব, দেবাশীষ বর্মণ, সৈকত মুটসুদ্দি এবং সাংগঠনিক সম্পাদক তারমিম হক শুভ।

বিদায়ী সভাপতি ইমরান জানান, নতুন কমিটিকে দায়িত্ব বুঝিয়ে দিতে পেরে আনন্দ লাগছে। আশা করি তারা সংগঠনকে সামনের দিকে নিয়ে যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.