Sylhet Today 24 PRINT

সিকৃবিতে বাপজানের বায়োস্কোপ প্রদর্শনী আজ

ডেস্ক রিপোর্ট |  ১১ মার্চ, ২০১৬

সিকৃবি ফিল্ম সোসাইটির আয়োজনে আজ (শুক্রবার) কারুকাজ ফিল্মস পরিবেশিত ও রিয়াজুল রিজু পরিচালিত "বাপজানের বায়োস্কোপ" এর এক দিনব্যাপী বিশেষ প্রদর্শনী করা হবে। 

উক্ত প্রদর্শনীতে নির্মাতা রিয়াজুল রিজু, অভিনেত্রী সানজিদা তন্ময় এবং আরো অনেক গুণী ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন৷ আগ্রহী দর্শকদের নির্ধারিত মূল্য টিকেট সংগ্রহ করতে হবে।

প্রথম শো দুপুর আড়াইটা থেকে বিকাল সাড়ে ৪ টা, দ্বিতীয় শোঃ বিকাল সাড়ে ৪ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা এবং তৃতীয় শো সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত চলবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.