Sylhet Today 24 PRINT

শাবি শিক্ষিকাকে উত্যক্তের অভিযোগ, আটক ২

নিজস্ব প্রতিবেদক |  ১২ মার্চ, ২০১৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকাকে উত্যক্ত করার অভিযোগে দুই যুবকে পুলিশর হাতে তুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আলমগীর কবির জানান, শনিবার সন্ধ্যার পরে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকা হেঁটে যাওয়ার সময় প্রধান ফটকের কাছে দুই যুবক তাকে উত্ত্যক্ত করে। এ সময় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী তাদের ধরে মারধর করে প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করে। প্রক্টরিয়াল বডি দুই বহিরাগত যুবককে জালালাবাদ থানার পুলিশের কাছে সোর্পদ করে।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন জানান, এক শিক্ষিকাকে উত্যক্তের দায়ে রুবেল (১৯) এবং হৃদয় (২০) নামে দুই যুবককে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.