Sylhet Today 24 PRINT

মাঠে গড়াচ্ছে সিওমেক প্রিমিয়ারলীগ

ওসমানী মেডিকেল কলেজ প্রতিনিধি |  ১৭ মার্চ, ২০১৬

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে "সিওমেক প্রিমিয়ারলীগ ২০১৬"

১৯ শে মার্চ থেকে শুরু হতে যাওয়া এই ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিবে মোট আটটি দল। প্রিমিয়ারলীগের দলগুলোর মধ্যকার খেলা সমূহ অনুষ্ঠিত হবে ওসমানী কলেজ মাঠে।

বাংলাদেশ ছাত্রলীগ, সিওমেক শাখার সহযোগিতায় আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৬ শে মার্চ।

খেলার সার্বিক তত্ত্বাবধানে আছেন, গাইনী এন্ড অবস্ বিভাগের প্রধান অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোর্শেদ আহমেদ চৌধুরী এবং নাক-কান-গলা বিভাগের প্রধান উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ নন্দ কিশোর সিনহা।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.