Sylhet Today 24 PRINT

এমপিএলে শিরোপা জয় করল বিবিএ ২৬ (এ) ব্যাচ

নিজস্ব প্রতিবেদক  |  ০২ মার্চ, ২০১৫

মেট্রোপলিটন ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাব আয়োজিত ৬ষ্ঠ মেট্রোপলিটন ইউনিভার্সিটি প্রিমিয়ার লীগে দাপটের সাথে খেলে সিলেট শিরোপা জয় লাভ করেছে বিবিএ ২৬ (এ) ব্যাচ । সোমবার এমসি কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা বিবিএ ৩২(সি) ব্যাচকে ৬ উইকেটে পরাজিত করে সহজ জয় তোলে নেয় ।

প্রথমে ব্যাট করতে নেমে বিবিএ ৩২(সি) ব্যাচ নির্ধারিত ৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫৭ রান সংগ্রহ করতে পারে। মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে ২ ওভার আগেই ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় তারা । ফাইনালে ২৪ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন বিজয়ী দলের সামি।

পুরো টুর্নামেন্টে ১৫৩ করে ম্যান অব দ্যা সিরিজ হয়েছেন বিজয়ী দলের সানি ।

 

খেলা শেষে পুরষ্কার বিতরন করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক সালেহ উদ্দিন। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন এমসি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ চন্দ্র।

এই টুর্নামেন্টের স্পন্সর ছিল টেলিকম কোম্পানি এয়ারটেল এবং মিডিয়া পার্টনার ছিলো সিলেটটুডে২৪ডটকম

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.