Sylhet Today 24 PRINT

সিকৃবিতে ক্লাস, পরীক্ষা শুরু

সিকৃবি প্রতিনিধি |  ১০ এপ্রিল, ২০১৬

টানা আন্দোলন স্থগিত করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ক্লাসে ফিরছেন।

রবিবার (১০ এপ্রিল) শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ নূর হোসেন মিয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষক সমিতির জরুরী সভার সিদ্ধান্ত মোতাবেক ১৫ মার্চ সংঘটিত অনাকাঙ্খিত ঘটনার প্রেক্ষিতে “শিক্ষাকার্যক্রম বর্জন কর্মসূচী” স্থগিত করা হয়েছে।

সোমবার হতে ক্লাস-পরীক্ষাসহ সকল শিক্ষাকার্যক্রম ও শিক্ষা সংক্রান্ত প্রশাসনিক কার্যক্রম যথারীতি চলবে বলে জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.