Sylhet Today 24 PRINT

নতুন কমিটি পেল শাবির নোঙ্গর

শাবি প্রতিনিধি |  ১১ এপ্রিল, ২০১৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মিউজিক্যাল সংগঠন নোঙ্গরের ১১ তম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

সোমবার সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২০ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি করা হয়েছে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শিব্বির আহমেদ ওসমানীকে ও সাধারণ সম্পাদক করা হয়েছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ও পলিমার সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী লোশানুর রহমানকে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি লিঙ্কন চৌধুরী, নাফিস ইসলাম, নওরুজ কোরাইশি দীপ্ত, পরিমল দাস, সহসাধারণ সম্পাদক আজম ইনশাফি, নবনীতা দাস, মেহেদী হাসান জেবিন, রেজাউল করিম রনি,সাংগঠনিক সম্পাদক মীর তরিকুল হিমো, ব্যান্ড লিডার শাহরিয়ার নূর শোভন, ব্যান্ড ম্যানেজার ফাহাদ হোসাইন, অর্থ সম্পাদক শুভ্র চন্দ্র বিশ্ব শর্মা, হিউম্যানিটি সেইক’র প্রধান মেহেদী হাসান জেবিন, মেটাল ফ্যান ক্লাবের প্রধান মুসা আহমেদ আবীর, মিউজিক স্কুলের প্রধান অনিক হিমেল, ভিজ্যুয়াল আর্টস এর প্রধান শোভান চাকমা, প্রচার এবং প্রকাশনা সম্পাদক সরকার চয়ন এবং আইটি সম্পাদক হিসেবে আরমান মাহবুবকে নির্বাচিত করা হয়।

প্রসঙ্গত, ২০০৩ সালের ২৬ জানুয়ারি আত্মপ্রকাশ করে নোঙর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.