Sylhet Today 24 PRINT

সিকৃবিতে পহেলা বৈশাখে ফ্রি ফটোশ্যুটের আয়োজন

সিকৃবি প্রতিনিধি |  ১৩ এপ্রিল, ২০১৬

সিলেট  কৃষি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি  পহেলা বৈশাখে  ফ্রি  ফটোশ্যুটের  আয়োজন করা হয়েছে।  বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফিক সোসাইটির সদস্যরা এই উদ্যোগ গ্রহণ করেছে।

উদ্যোক্তারা জানান, পহেলা বৈশাখে  বাঙালির  ঐতিহ্যকে   ফ্রেমে  বন্দী করার  লক্ষ্যে  এই উদ্দোগ  নেওয়া হয়েছে ।  বিশ্ববিদ্যালয়ের  বৈশাখী  চত্ত্বরে  ১  বৈশাখে  আয়োজিত বৈশাখী  মেলায় ফটোগ্রাফিক সোসাইটির নিজস্ব  স্টল  থাকছে ।  যে কেউ  সেখানে যোগাযোগ করে ফ্রি ছবি তোলাতে পারবেন।

ফটোগ্রাফিক  সোসাইটির  জৈষ্ঠ্য ফটোগ্রাফার নাইমুল ইসলাম  নাইম বলেন, পহেলা  বৈশাখের  আমেজ  স্থির চিত্রের  মাধ্যমে  সবার মধ্যে  ছড়িয়ে দেয়াই  আমাদের  লক্ষ্য।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.