Sylhet Today 24 PRINT

‘জাগিয়ে দেরে চমক মেরে আছে যারা অর্ধচেতন’

চট্টগ্রাম প্রতিবেদক |  ১৪ এপ্রিল, ২০১৬

‘জাগিয়ে দেরে চমক মেরে আছে যারা অর্ধচেতন’ স্লোগানে এবার মঙ্গল শোভাযাত্রা বের করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট। 

বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় বাদশা মিয়া সড়কের চারুকলা ইনস্টিটিউট থেকে পাথরঘাটার বাবলু দাসের ঢোলের বোলে যাত্রা শুরু করে শোভাযাত্রা।

 সুন্দরবন রক্ষায় সচেতনতা সৃষ্টি ও ক্রিকেটে টাইগারবাহিনীর দুর্দান্ত জয়যাত্রাকে অনুষঙ্গ করে শোভযাত্রার মূল অনুষঙ্গ করা হয়েছে ‘বাংলার বাঘ’। সঙ্গে ছিল ‘বন মোরগ’ আর চট্টগ্রামের ঐতিহ্যবাহী টেপা পুতুল। রকমারি, বর্ণিল মুখোশও ছিল বেশুমার।

একসময়ের চারুকলা কলেজ ও বর্তমান ইনস্টিটিউটের সাবেক, বর্তমান শিক্ষার্থী, শিক্ষক-শিল্পী, নগরীর সংস্কৃতি সংগঠক, সাহিত্যকর্মীসহ সর্বস্তরের মানুষ শোভাযাত্রায় অংশ নেন। ছিল মা-বাবার হাত ধরে, কাঁধে-কোলে চড়ে আসা শত শত শিশু-কিশোরও।

শোভাযাত্রাটি চকবাজারসহ নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে আবার ইনস্টিটিউট চত্বরে ফিরে আসে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.