Sylhet Today 24 PRINT

বালাগঞ্জ ডিগ্রী কলেজে মঙ্গল শোভাযাত্রা

সিলেটটুডে ডেস্ক |  ১৪ এপ্রিল, ২০১৬

বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে বালাগঞ্জ ডিগ্রি কলেজের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা করা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে কলেজ ক্যাম্পাস থেকে শোভাযাত্রা বের হয়ে বালাগঞ্জ বাজারসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কলেজে এসে শেষ হয়। 

আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, অধ্যাপক ফয়জুল ইসলাম, প্রনয় কুমার পাল, আসলম আলী, প্রভাষক আকরাম হোসেন, অহী আলম রেজা, বুলবুল আহমদ, মিহির রঞ্জন তালুকদার, সাংবাদিক রজত দাস ভুলন, কলেজের গ্রন্থাগারিক সেলিম হোসেন, প্রশাসনিক কর্মকতা নারায়ন চন্দ্র দাস, আবুল বাশার, সোহেল মিয়া। 

এর আগে সকাল থেকে কলেজের ছাত্র-ছাত্রীরা বৈশাখী আনন্দে মেতে উঠে। নাচ-গানে বৈশাখী উৎসবকে আনন্দঘন করে তোলে। 

পরে কলেজের কদমতলায় বাঙালির ঐতিহ্য পান্তা-ইলিশের আয়োজন করা হয়। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.