Sylhet Today 24 PRINT

মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেট এর বর্ষবরণ উদযাপন

সিলেটটুডে ডেস্ক |  ১৬ এপ্রিল, ২০১৬

বর্ষবরণের দিন, ‘শুভ নববর্ষ’-কে চিরায়ত ঐতিহ্যের ভাবগাম্ভীর্য ও আমেজে বরণ করে মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেট।

বাঙালি জাতির সর্বজনীন উৎসব পহেলা বৈশাখ এর অনুষ্ঠান উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন।

পহেলা বৈশাখ উদযাপন কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পাসে আয়োজিত হয় দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বৈশাখী খাবারের স্টল।

সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিল নাচ, গান, পুঁথিপাঠ, নৃত্য, স্ট্যান্ডআপ কমেডি, বৃষ্টিবন্দনা, সাপের খেলা ও কনসার্ট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.