Sylhet Today 24 PRINT

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৫১তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ১৬ এপ্রিল, ২০১৬

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কনফারেন্স কক্ষে শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ৫১তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সুশান্ত কুমার দাস।

অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

সিন্ডিকেট সভায় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজ’র চেয়ারম্যান শামীম আহমেদ, ভাইস-চেয়ারম্যান মিসেস সামসি বেগম, বোর্ড অব ট্রাস্টিজ’র সদস্য রাজিব আহমেদ, বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশন কর্তৃক মনোনীত প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস, শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক মনোনীত ড. মোল্লা জালাল উদ্দিন, একাডেমিক কাউন্সিল থেকে উপাচার্যের মনোনীত বিজিত চৌধুরী, উপাচার্যের মনোনীত প্রফেসর মোহাম্মদ রুহুল আমীন ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) নসরত আফজা চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.