Sylhet Today 24 PRINT

বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাবি ছাত্রইউনিয়ন নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ১৬ এপ্রিল, ২০১৬

ছবি ফেসবুক থেকে নেওয়া

বড়লেখায় বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। নিহত অরুপ সূত্রধর তনু শাবি'র সমাজকর্ম বিভাগের শেষবর্ষের ছাত্র ও বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক।

সিলেট জেলা ছাত্রইউনিয়নের সাধারণ সম্পাদক দিপঙ্কর দাশগুপ্ত জানান, বাসন্তি পূজা দেখতে বড়লেখায় এক বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তনু। শনিবারের ঝড়ে বিদ্যুতের তার ছিড়ে ওই বন্ধুর বাড়ির চালে পড়ে। রাত ৯টার দিকে ঘরের ভেতরেই বিদ্যুৎস্পৃষ্ট হন তনু, তাঁর বন্ধু ও বন্ধুর বাবা। পরে হাসপাতালে নিয়ে এলে তনু মারা যান। আহত অপর দুজনের নাম জানাতে পারেননি তিনি।

দিপঙ্কর জানান, তনুর গ্রামের বাড়ি হবিগঞ্জে নবীগঞ্জে। রাতেই লাশ নিয়ে নবীগঞ্জ রওয়ানা করেছেন স্বজনরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.