Sylhet Today 24 PRINT

শাবিতে আবাসিক হলের নামকরণের দাবিতে মানববন্ধন

শাবি প্রতিনিধি |  ১৮ এপ্রিল, ২০১৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় আবাসিক হলকে “বঙ্গবন্ধু হল” নামকরণ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
 
রবিবার দুপুর ১টায় শাবির কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে এ দাবি জানান তারা।
 
শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান খানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি অঞ্জন রায়, সাবেক কেন্দ্রীয় নেতা উত্তম কুমার দাস প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.