Sylhet Today 24 PRINT

শাবিতে মটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত

শাবি প্রতিনিধি |  ২০ এপ্রিল, ২০১৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের “মটিভেশনাল ও টীম গঠন” শীর্ষক দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পুর ও পরিবেশ কৌশল বিভাগ আইকিউএসির সহযোগিতায় বিভাগের সেমিনার কক্ষে এ সেমিনারের আয়োজন করে।

বুধবার (২০ এপ্রিল) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে এ সেমিনারের উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, বিভাগের স্পেস নিয়ে বেশ সমস্যা আছে। আমরা কাজ করছি, খুব শীঘ্রই এ সমস্যার সমাধান হবে বলে আশা করছি।

তিনি বলেন, পুর প্রকৌশলীরা সমাজ গঠনে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ সেমিনারের মাধ্যমে বিভাগ যেমন উপকৃত হবে, তেমনি আগামীর প্রকৌশলীরাও সমাজ গঠনের শিক্ষা নিতে পারবে।

বিভাগের প্রধান অধ্যাপক মোস্তাক আহমেদের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক অধ্যাপক আবদুল আওয়াল বিশ্বাস, অতিরিক্ত পরিচালক অধ্যাপক আশ্রাফুল আলম এবং অধ্যাপক জহির বিন আলম।

পরে সকাল ১১টা থেকে টেকনিক্যাল শেসন শুরু হয়। বিভাগের সকল শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারী সেমিনারে অংশগ্রহণ করে।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.