Sylhet Today 24 PRINT

সিকৃবিতে ব্রিটিশ কাউন্সিলের মতবিনিময়

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি |  ০৪ মার্চ, ২০১৫

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের সাথে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও উর্ধ্বতন কর্মকর্তাদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় ভাইস-চ্যান্সেলর কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় ব্রিটিশ কাউন্সিলের পক্ষে নেতৃত্ব দেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের পরিচালক বারবারা উইকহ্যাম। সিকৃবির পক্ষে নেতৃত্ব দেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গোলাম শাহি আলম। 

প্রফেসর ড. মো. আনোয়ার হোসেনের পরিচালনায় মতবিনিময় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, সকল বিভাগের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

প্রথমেই বিশ্ববিদ্যালয়ের পরিচিতি তুলে ধরেন প্রফেসর ডা. মো রফিকুল ইসলাম। 

বারবারা উইকহ্যাম তার বক্তব্যে বলেন, আমরা বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে গত ৬০ বছর ধরে সাংস্কৃতিক সুসম্পর্ক গড়ে তুলেছি। দুদেশের মধ্যে আন্তর্জাতিক সুযোগ, উন্নত পেশা নির্বাচন, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে ব্রিটিশ কাউন্সিল কাজ করে যাচ্ছে।” তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের ব্রিটিশ কাউন্সিলের সেবা গ্রহণ করার অনুরোধ করেন। 

ব্রিটিশ কাউন্সিলের বিভিন্ন সেবামূলক কাজের প্রশংসা করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. গোলাম শাহি আলম।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.