সিলেটটুডে ডেস্ক | ২৩ এপ্রিল, ২০১৬
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলের সম্মুখে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে আকস্মিক একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এ সময় হলে অবস্থানরত শিক্ষার্থীদের মধ্যে আতংক দেখা দেয়।
জালালাবাদ থানা পুলিশ সূত্রে জানা গেছে, ককটেল বিস্ফোরনের খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুদিন আগেও হলে অনুরুপ দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে।