ডেস্ক রিপোর্ট | ০৭ মার্চ, ২০১৫
আবারও এসএসসি পরীক্ষায় বাঁধা হয়ে দাঁড়াল হরতাল। বিএনপি নেতৃত্বাধীন ২০-দলের ডাকা হরতালের কারণে চলমান এসএসসি ও সমমানের ৮ ও ১০ মার্চের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
পরীক্ষার তারিখ পরবর্তীতে ঘোষণা করা হবে।
শনিবার (৭ মার্চ) বিএনপির নেতৃত্বাধীন ২০দলীয় জোটের হরতাল কর্মসূচি ঘোষণার পরপরই এ পরীক্ষা দুটি স্থগিতের কথা জানানো হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের উপ প্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী এ তথ্য নিশ্চিত করেন।