Sylhet Today 24 PRINT

প্রমোটে’র জন্য অনার্স শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক |  ০৮ মার্চ, ২০১৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ থেকে ২য় বর্ষে কমপক্ষে ১বিষয়ে পাশ শিক্ষার্থীদের উত্তীর্ণের দাবীতে এক মানববন্ধন অনুষ্টিত হয়েছে। 

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে রবিবার সকাল ১১টায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সুজন পুরকায়স্ত, রাহুল দাশ, রাজিব কৈরি, মিঠু সরকার, জয়ন্তি গোয়ালা, হানিফ আহমদ, চন্দন দে, শাহীন আহমদ, জনি তালুকদার, অসিম দাশ, শিউলী, লিমন রায়, তুরিন, সেলিম, মুস্তাফিজুর, দিলদার, তুশার, মুন্না প্রমূখ।

বক্তারা বলেন, বিগত বছরে ১ বিষয়ে পাশ শিক্ষার্থীদের প্রমোট দেওয়া হয়েছে। কিন্তু ২০১২-১৩ শিক্ষাবর্ষের বেলায় ১ বিষয় বা ২ বিষয়ে পাশ করেও প্রমোট দেওয়া হয়নি। বক্তারা হাজার হাজার ছাত্র-ছাত্রীর জীবন বিপন্নের কথা বিবেচনা করে প্রমোট দিয়ে মান উন্নয়নের মাধ্যমে ভালো ফলাফল করা সুযোগ দেওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জোর দাবি জানান।

 

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.