নিজস্ব প্রতিবেদক | ০৮ মার্চ, ২০১৫
নারীর ক্ষমতায়ন, মানবতার উন্নয়ন এই স্লোগানকে সামনে রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) উদযাপিত হলো বিশ্ব নারী দিবস। নারী দিবস উপলক্ষে সকাল সাড়ে ১০টায় ক্যা¤পাসে নারীদের নিয়ে বাইসাইকেল র্যালি আয়োজিত হয়। র্যালিটিতে প্রায় অর্ধ শতাধিক নারী শিক্ষার্থী সাইকেল নিয়ে অংশগ্রহণ করে। পরে সমস্ত ক্যা¤পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে এসে শেষ হয়।
পরবর্তিতে সম্মিলিত সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও ক্রীড়া জোটের উদ্যোগে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইইই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জাফর ইকবাল, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক জহির উদ্দিন আহমেদ, পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডঃ সাবিনা ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন সম্মিলিত সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও ক্রীড়া জোটের আহ্বায়ক ও নোঙ্গরের জেনারেল সেক্রেটারি সারোয়ার তুষার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. জাফর ইকবাল বলেন, মেয়েদেরকে শুধু বাংলাদেশেই নয় সমস্ত পৃথিবীতেই পিছিয়ে রাখা হয়েছে। মাতৃকালীন সময়ে মেয়েদেরকে তার সন্তানদের জন্য সময় দিতে গিয়ে ক্যারিয়ারের দিকে নজর দিতে পারে না। এইজন্য অনেক প্রতিষ্ঠানেই মেয়েদের সুযোগ কম দেওয়া হয়। কিন্তু এমন হবে কেন ? এটা মেনে নিতেই হবে যে একজন মা তার সন্তানদের পিছনে সময় দিবে এজন্য তার সুযোগটুকু কেড়ে নেওয়া উচিত নয়।
তিনি আরো বলেন, এখন শাবিপ্রবিতে শিক্ষিকাদের বাচ্চাদের জন্য ডে কেয়ার সেন্টারের ব্যাবস্থা করা হয়েছে, যদি সমস্ত প্রতিষ্ঠানে এমন সুযোগ থাকতো তবে ক্যারিয়ারের দিক দিয়ে নারীরা পিছিয়ে পরতো না। এছাড়া শাবিপ্রবিতে একটি প্রমিলা ক্রিকেট টিম গঠনের পরামর্শ দিয়ে ঘোষণ দেন যে, টিম গঠিত হলে ওই টিমের সমস্ত ব্যায়ভার তিনি বহন করবেন।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক জহির উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. সাবিনা ইসলাম, মেয়েদের পক্ষ থেকে শাবিপ্রবি শিক্ষার্থী অতসী এবং ছেলেদের পক্ষ থেকে শিকড়ের সাবেক প্রেসিডেন্ট শেখ সাব্বির।