Sylhet Today 24 PRINT

এমসি কলেজে আইসিটি ট্রেনিং কোর্সের উদ্বোধন

উদ্বোধনী অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ বলেন, বর্তমান যুগে তথ্যপ্রযুক্তি ছাড়া কোন কার্যক্রম পরিচালনা সম্ভ নয়

সিলেটটুডে ডেস্ক |  ০৮ মার্চ, ২০১৫

সিলেট মুরারী চাঁদ (এমসি) কলেজের অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ বলেছেন, বর্তমান যুগে তথ্যপ্রযুক্তি ছাড়া কোন কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল পদ্ধতিতে পাঠদানের জন্য সর্বক্ষেত্রে প্রয়োজন তথ্যপ্রযুক্তির ব্যবহার। বর্তমান বিশ্বে তথ্য প্রযুক্তির বিকল্প নেই তাই ট্রেনিং এর বিকল্পও নেই।

৮মার্চ রবিবার এমসি কলেজ মনোবিজ্ঞান বিভাগের ৩য় তলায় তথ্য যোগাযোগ প্রযুক্তি ( আইসিটি) ট্রেনিং কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
এসময় তিনি আরো বলেন, কলেজের ১৬টি বিভাগে ডিজিটাল ক্লাসরুম স্বার্থক ও সফল করতে মূলত এই প্রশিক্ষণ কোর্স চালু করা হয়েছে।

এম সি কলেজ শাখা শিক্ষক পরিষদের সম্পাদক ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ার হোসাইন চৌধুরীর সভাপতিত্বে ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও প্রশিক্ষক শেখ মো. নজরুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জি।

ট্রেনিং কোর্সের প্রশিক্ষক সিলেট টিচার্স ট্রেনিং কলেজের পদার্থ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মানস কান্তি বিশ্বাস, সহকারী অধ্যাপক ও কোর্সের প্রশিক্ষক ড. দিদার চৌধুরী।

 

 

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.