Sylhet Today 24 PRINT

বালাগঞ্জ ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম উদ্বোধন

সিলেটটুডে ডেস্ক |  ২৬ মে, ২০১৬

বালাগঞ্জ ডিগ্রি কলেজে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে এর উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী।

এ সময় উপস্তিত ছিলেন অধ্যাপক আবদুল জলিল, ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক প্রনয় কুমার পাল, প্রভাষক আকরাম হোসেন, ভর্তি কমিটির সদস্য অহী আলম মোহাম্মদ রেজা, মিহির রঞ্জন তালুকদার, সহকারী গ্রন্থাগারিক সেলিম হোসেন, হিসাব সহকারী নারায়ন চন্দ্র দাস, প্রশাসনিক কর্মকর্তা মো. আবুল বাশার, সোহেল মিয়া প্রমুখ।

প্রথমদিন কৃষ্ণা রানী রায়, অনুশ্রী দাস, রিতন রানী দাস, জামিলা আক্তার, শিউলি আক্তার বান্না, খাদিজা বেগম, রিমন আহমদ, মাজহারুল ইসলাম মুন্না, পপি বেগম, আব্দুল গফফার সাব্বির, তামভির আহমদ বিভিন্ন বিভাগে ভর্তির জন্য অন লাইনে আবেদন করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.