নিউজ ডেস্ক | ১১ মার্চ, ২০১৫
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের উদ্যোগে শিক্ষক, সরকারি কর্মকর্তা, উদ্যোক্তা, জয়িতা ও সাহসী নারী এই পাঁচ ক্যাটাগরিতে ২৯ জন অগ্রগামী নারীকে সম্মাননা দেয়া হয়। তন্মধ্যে মাল্টিমিডিয়া ক্লাসরুম পরিচালনা, শিক্ষক বাতায়নে কন্টেন্ট আপলোড, সপ্তাহের সেরা শিক্ষক বিবেচনায় তথা শিক্ষকতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে বিশেষ অবদানের জন্য শর্বানী দত্তকে সিলেট বিভাগের শ্রেষ্ঠ নারী শিক্ষক হিসেবে সম্মাননা দেয়া হয়।
শর্বানী দত্ত বাহুবল উপজেলার লামাতাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।
তিনি ব্রিটিশ কাউন্সিলের কানেক্টিং ক্লাসরুম প্রজেক্টে লামাতাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে ইউকে-তে পার্টনার স্কুল হারল্ডওড এর কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করছেন। শর্বানী দত্ত সিনিয়র আইনজীবী রনজিৎ কুমার দত্তের বড় মেয়ে এবং অ্যাডভোকেট জন্টু চন্দ্র দেবের সহধর্মীনি।