Sylhet Today 24 PRINT

রাহুলকে বাঁচাতে শাবিতে নোঙর এর কনসার্ট (ভিডিও)

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনোমা ক্যান্সারে আক্রান্ত ছাত্র রাহুল রাফিজের চিকিৎসা সহায়তায় চ্যারিটি কনসার্ট করেছে ব্যন্ডদল ‘নোঙর’।

নিজস্ব প্রতিবেদক |  ১২ মার্চ, ২০১৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনোমা ক্যান্সারে আক্রান্ত ছাত্র রাহুল রাফিজের চিকিৎসা সহায়তায় চ্যারিটি কনসার্ট করেছে ব্যন্ডদল ‘নোঙর’। বুধবার সন্ধ্যায় ক্যাম্পাসের ডি ভবন প্রাংগনে কনসার্ট উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আমিনুল হক ভূঁইয়া ।এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক জাফর ইকবাল, ড. ইয়াসমিন হক ও ফারুখ আহমেদ।

সন্ধ্যা সাড়ে সাতটা থেকে টানা তিন ঘন্টা গানে আর সুরে দর্শক মাতান নোংগর ব্যান্ডের সদস্যরা। সেমিনোমা ক্যান্সার আক্রান্ত রাহুল রাফিজের চিকিৎসার জন্য ১০লক্ষ টাকার প্রয়োজন। ইতোমধ্যেই তাকে চিকিৎসার্থে ভারতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। অল্প কিছুদিনের মধ্যেই তার অস্ত্রোপচার করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.