Sylhet Today 24 PRINT

শাবিতে সমাজকর্ম বিভাগের ওয়ার্কশপ অনুষ্ঠিত

শাবি প্রতিনিধি |  ০১ জুন, ২০১৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘ইস্যুজ এন্ড চ্যালেঞ্জেস অব ফিল্ড প্র্যাকটিক্যাম ইন সোশ্যালওয়ার্ক’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় শাবির সমাজকর্ম বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে দিনব্যাপী এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দীন বিশ্বাস।

অনুষ্ঠানে বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নিয়াজ আহমেদের সভাপতিত্বে এবং সহযোগী অধ্যাপক তাহমীনা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূঁইয়া, অধ্যাপক ইলিয়াস উদ্দীন বিশ্বাস, অধ্যাপক ড. ফয়সাল আহমেদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.