নিউজ ডেস্ক | ১২ মার্চ, ২০১৫
রাহুলের জন্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯দিনব্যাপী বইমেলা শুরু হচ্ছে শুক্রবার (১৩ মার্চ) থেকে।
সেমিনেমা ক্যান্সারে আক্রান্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাহুল রাফিজের চিকিৎসা সহায়তায় এ বইমেলা আয়োজন করা হয়েছে।
বইমেলা ১৩ মার্চ থেকে শুরু হয়ে চলবে ২১ মার্চ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এ বইমেলা চলবে।
শুক্রবার সকাল ১১টায় অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল এ বইমেলার উদ্বোধন করবেন। বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবি সংগঠন স্বপ্নোত্থান ও সাস্ট সাহিত্য সংসদ (সসাস) যৌথভাবে ক্যাম্পাসের অর্জুনতলায় এ বইমেলার আয়োজন করেছে।
মেলায় আগামী, অন্বেষা, ইত্যাদি, অন্যপ্রকাশ, পার্ল, শুদ্ধস্বর, তাম্রলিপি, সময়, কাকলী, প্রকৃতি, চৈতন্য ও নাগরীসহ বিভিন্ন প্রকাশনীর স্টল থাকবে।