Sylhet Today 24 PRINT

ছুটিতেও চালু থাকবে শাবির পরিবহন, তবে হল বন্ধ

সিলেটটুডে ডেস্ক |  ১০ জুন, ২০১৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) গ্রীষ্মকালীন এবং ঈদুল ফিতরের ছুটিতেও পরিবহন বাস ও মিনিবাস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. জহির বিন আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১১, ১৩, ১৫, ১৬, ১৮ এবং ২০ জুন ক্যাম্পাস বন্ধের সময়ও পরিবহন চালু রাখা হবে।

গ্রীষ্মকালীন এবং ঈদুল ফিতরের ছুটি শুরু হচ্ছে আগামী ১২ জুন থেকে।

এর আগে বুধবার উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়ার সভাপতিত্বে হল প্রভোস্টদের সভায় ছুটির সময় বিশ্ববিদ্যালয় আবাসিক হল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন।

তবে নির্দিষ্ট শর্ত মেনে শিক্ষার্থীরা প্রভোস্টদের অনুমতি নিয়ে থাকতে পারবেন বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.