Sylhet Today 24 PRINT

লিডিং ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিস ক্লাবের ‘ক্লাব ডে’ সোমবার

নিজস্ব প্রতিবেদক |  ১৬ মার্চ, ২০১৫

লিডিং ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিস ক্লাবের  ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী সোমবার। এ উপলক্ষে সোমবার সকাল ১১টা থেকে জেলা পরিষদ মিলনায়তনে শুরু হবে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। চলবে বিকেল ৪টা পর্যন্ত। 

অনুষ্ঠানে ক্লাবটির ষষ্ঠ বছরের পথ চলার নানাখন্ডচিত্র প্রদর্শন, ‘আলো’ স্কুল কার্যক্রমের সাথে জড়িতদের সংবর্ধনা এবং এক বর্নাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। এছাড়াও উক্ত অনুষ্ঠানে ‘হাসি’ নামক নতুন প্রজেক্টের উদ্বোধন করা হবে।

অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশ নিতে ক্লাবের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.