Sylhet Today 24 PRINT

রাবিতে ছুরিকাঘাতে শিক্ষার্থী আহত

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জুন, ২০১৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক শিক্ষার্থী আহত হয়েছেন।

শুক্রবার (২৪ জুন) দিনগত রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

আহতের নাম সাহাবুদ্দিন শান্ত (২০), তিনি শান্ত বিনোদপুরের ধরমপুর এলাকার হাসানুজ্জামান ইলিয়ানের ছেলে। শান্ত বিশ্ববিদ্যালয়ের ভাষা বিভাগের প্রথম বর্ষের ছাত্র।

শান্তর সহপাঠীরা জানান, রাতে শান্ত বিনোদপুরের লেবুতলা এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.