Sylhet Today 24 PRINT

নতুন আঙ্গিকে শাবির ওয়েবসাইট

শাবি প্রতিনিধি |  ২৯ জুন, ২০১৬

নতুন আঙ্গিকে তৈরি করা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) নতুন ওয়েব সাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৯ জুন) সকালে এ ওয়েবসাইটের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মো. আমিনুল হক ভূঁইয়া।

প্রশাসন ভবন-২ এর সভাকক্ষে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কম্পিউটার এন্ড ইনফরমেশন সেন্টারের পরিচালক প্রফেসর ড. মো. জহিরুল ইসলাম।
DSC_0147
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়েব সাইটের উন্নয়ন ও চূড়ান্তকরণ কমিটির সভাপতি সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোশতাক আহমেদ, সদস্য গণিত বিভাগের প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম, সমাজ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এ এইচ এম বেলায়েত হোসেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মুহাম্মদ ইশফাকুল হোসেন, হিসাব দপ্তরের পরিচালক আ.ন.ম জয়নাল আবেদীন।

প্রধান অতিথি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আমিনুল হক ভূঁইয়া বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট তৈরি, এর উন্নয়ন ও চূড়ান্তকরণে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং দেশ-বিদেশে বিশ্ববিদ্যালয় সম্পর্কে সঠিক তথ্য চিত্র তুলে ধরার জন্য ওয়েব সাইট নিয়মিত হাল নাগাদ করার উপর গুরুত্বারোপ করেন।

ওয়েবসাইটে প্রবেশ করতে এখানে ক্লিক করুন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.