Sylhet Today 24 PRINT

২৫ সেপ্টেম্বর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন

সিলেটটুডে ডেস্ক |  ১৮ জুলাই, ২০১৬

আগামী ২৫ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষ স্নাতক সম্মান ভর্তির আবেদন শুরু হবে।

আবেদন অনলাইনে করা যাবে। ১৫ নভেম্বর থেকে শুরু হবে ক্লাস।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন অর রশিদের সভাপতিত্বে ভর্তি পরিচালনা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে ওয়েবসাইটে জানানো হবে বলে রোববার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.