Sylhet Today 24 PRINT

রাবিতে জঙ্গিবিরোধী নাটক ‘ইন্টারঘ্যাঁট’ প্রদর্শনী বৃহস্পতিবার

শফিকুল ইসলাম, রাবি থেকে |  ২৫ জুলাই, ২০১৬

জঙ্গি তৎপরতার ওপর ভিত্তি করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনুশীলন নাট্যদল নির্মিত নাটক ‘ইন্টারঘ্যাট’ এর প্রদর্শনী আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিন বিকেল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে নাটকটি প্রদর্শিত হবে।

অনুশীলন নাট্যদলের আহ্বায়ক তানজিদা নাহার জুঁই বলেন, বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে অনুষ্ঠেয় ওই নাটকের মাধ্যমে যুব সমাজের সুন্দর ভবিষ্যতের পথ প্রশস্ত হবে বলে মনে করি। এছাড়া অনুশীলন নাট্যদলের এই প্রয়াসের সঙ্গে বিবেকবান সকল মানুষকে যুক্ত হবার আহ্বান জানানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে নাট্য নির্দেশক অধ্যাপক মলয় কুমার ভৌমিক বলেন, ‘বর্তমানে যুব সমাজের সামনে কোন মতাদর্শ নেই। খেলাধুলা বা আনন্দ করার পরিবেশ নেই। পড়াশুনা হয়ে পড়েছে কোচিং ও প্রাইভেট নির্ভর। এতে করে তরুণ সমাজকে বিপথে নেয়া সহজ হচ্ছে। পাশাপাশি জঙ্গিবাদ ছড়াতে স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্রও অব্যাহত আছে। ‘ইন্টারঘ্যাঁট’ নাটকটির মাধ্যমে এই বিষয়গুলো তুলে ধরে জঙ্গিবাদের বিরুদ্ধে বার্তা দেয়া হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.