Sylhet Today 24 PRINT

২২ দিন পেছাল ডিগ্রি পরীক্ষা

নিউজ ডেস্ক |  ২৪ মার্চ, ২০১৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা আগামী ২৮ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল।

পরীক্ষার মাত্র তিন দিন বাকি থাকতে মঙ্গলবার এ পরীক্ষা আরও ২২দিন পিছিয়ে দেওয়া হয়েছে। পরিবর্তিত সময়সূচি অনুসারে, আগামী ১৮ এপ্রিল থেকে এ পরীক্ষা শুরু হবে।

মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে পরীক্ষা পেছানোর কথা জানানো হয়।

এতে বলা হয়, পরীক্ষার সংশোধিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd  এবং www.nubd.info থেকে জানা যাবে।

ডিগ্রি পরীক্ষা পেছানো হলেও ১ এপ্রিল থেকে নির্ধারিত সূচি মেনেই এইচএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.