Sylhet Today 24 PRINT

ছাত্র নিহতের পর কুবি অনির্দিষ্টকালের বন্ধ

সিলেটটুডে ডেস্ক |  ০১ আগস্ট, ২০১৬

ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে খালেদ সাইফুল্লাহ নামে এক ছাত্র নিহতের ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার সকাল পৌনে ৯টার দিকে কুবির সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সকাল সোয়া ৯টার দিকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন কুবির রেজিস্ট্রার মো. মজিবুর রহমান।

সভায় সকল আবাসিক শিক্ষার্থীদের দুপুর ২টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে শোকাবহ আগস্টের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জ্বলনকে কেন্দ্র করে কুবির বঙ্গবন্ধু হলে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে খালেদ সাইফুল্লাহ নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়। খালেদ সাইফুল্লাহ কবি নজরুল হল ছাত্রলীগের সাংগঠনিক সস্পাদক এবং মার্কেটিং ৭ম ব্যাচের ছাত্র।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.