Sylhet Today 24 PRINT

সাম্প্রদায়িক পোস্ট: শাবি ছাত্রলীগ নেতা আরিফকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক |  ০৮ আগস্ট, ২০১৬

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হিন্দু ধর্ম নিয়ে আপত্তিকর ও সাম্প্রদায়িক ইঙ্গিতপূর্ন পোস্টের জের ধরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। একই সাথে দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য ১৪ আগস্টের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে।

শাবি ছাত্রলীগ সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ  ও সাধারণ সম্পাদক ইমরান খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রসঙ্গত গত বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে আরিফ ফেসবুকে হিন্দু ধর্মের সমালোচনা করে মনুসংহিতার একটি লাইন কোট করে লেখেন- "মানুষকে হেয় করা ধর্মের নাম হিন্দু ধর্ম।"

আরও পড়ুন- ফেসবুকে শাবি ছাত্রলীগ নেতার সাম্প্রদায়িক পোস্ট, বহিষ্কার দাবি




তার এই পোস্টের পর নিজ দলের নেতা কর্মীরাই তাকে চরম সমালোচনায় বিদ্ধ করেন। অভিযোগ উঠে ধর্মীয় বিদ্বেষ ছড়াচ্ছেন আরিফ। যদিও নিজের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে আরিফ জানান তার ফেসবুক আইডি হ্যাকড হয়েছিল এবং সেজন্য তিনি দুঃখিত।

কিন্তু এসবে আস্থা না নিয়ে  আরিফের বহিষ্কার দাবি করেন ছাত্রলীগের পদধারী একাধিক নেতা কর্মী। এসব আলোচনা সমালোচনা চার দিনের মধ্যেই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিল ছাত্রলীগ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.