ডেস্ক রিপোর্ট | ২৭ মার্চ, ২০১৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ সম্মান ১ম বর্ষ ১ম সেমিস্টারের ওরিয়েন্টেশন শনিবার বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন শাবিপ্রবির মাননীয় উপাচার্য্য অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়া।
এদিকে ওরিয়েন্টশন এর দিন ক্যা¤পাসে সকল ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ থাকবে বলে জানান ভারপ্রাপ্ত প্রক্টর মো. এমদাদুল হক।
এছাড়া নবীন শিক্ষার্থীদের র্যাগিংসহ কোন ধরণের হয়রানি করলে কঠোর শাস্তিমূলক ব্যাবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।